ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১

থক মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ মার্চ) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৩ মার্চ) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ১১ হাজার ৮৭৩ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, ৩২ কেজি গাঁজা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩২টি মামলা করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑